Minor Rape: শহরের সুরক্ষিত সেনাছাউনি ফোর্ট উইলিয়ামেই নাবালিকা ধর্ষণ, কলকাতায় চাঞ্চল্য

এবার পূর্বভারতের অন্যতম সেনা কার্যালয় ফোর্টউইলিয়ামে ধর্ষিতা নাবালিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত ১৫জুন সন্ধ্যা নাগাদ। এই ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ময়দান থানার পুলিশ। ধৃতকে আজই আদালতে তোলা হবে।

Minor Rape: শহরের সুরক্ষিত সেনাছাউনি ফোর্ট উইলিয়ামেই নাবালিকা ধর্ষণ, কলকাতায় চাঞ্চল্য
নাবালিকা ধর্ষণ। (প্রতীকী ছবি/File Image)

কলকাতা, ১৯জুন: এবার পূর্বভারতের অন্যতম সেনা কার্যালয় ফোর্টউইলিয়ামে ধর্ষিতা নাবালিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত ১৫জুন সন্ধ্যা নাগাদ। এই ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ময়দান থানার পুলিশ। ধৃতকে আজই আদালতে তোলা হবে। অভিযোগ, চকলেটের লোভ দেখিয়েই ফোর্টউইলিয়াম চত্বরে নাবালিকাকে ধর্ষণ (Minor raped)করা হয়। নির্যাতিতার বাবা ফোর্টউইলিয়ামেরই এক কর্মী। ধৃতও সেখানে সাফাই কর্মীর কাজ করে, তার নাম সাগর মল্লিক। ঘটনার দিন রাতেই সেনার তরফে ময়দান থানায় অভিযোগ দায়ের হয়। পরের দিন রবিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।  আরও পড়ুন- রাতের কলকাতায় আক্রান্ত অভিনেত্রী ঊষসী সেনগুপ্ত

ফোর্টউইলিয়ামের এক চতুর্থ শ্রেণীর কর্মী অভিযোগ জানান, তাঁর বছর ১১-র নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। সাফাই কর্মী সাগর মল্লিক চকলেটের লোভ দেখিয়ে তাকে ডেকে নিয়ে গিয়ে এই নক্ক্যারজনক ঘটনাটি ঘটিয়েছে। নির্যাতিতা রাতে বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করলে তার মা কারণ জানতে চান, একসময় গোটা ঘটনাই মাকে বলে দেয় সে। প্রায় সঙ্গে সঙ্গেই সেনা কর্তৃপক্ষকে বিষয়টি জানান নির্যাতিতার বাবা। সবকিছু শুনে ময়দান থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনার তদন্ত ও জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর নেয়। পরের দিনই সাগর মল্লিককে গ্রেপ্তার করা হয়। দিন তিনেক পুলিশ লকআপে থাকার পর আজই ধৃতকে আদালতে তোলা হচ্ছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে ফোর্টউইলিয়াম কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ এজলাসে ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ইিমধ্যেই ধৃতের বিরুদ্ধে ত সাগর মল্লিকের বিরুদ্ধে পকসো (POCSO)(প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস) আইনে মামলা শুরু করেছে পুলিশ।

(The above story first appeared on LatestLY on Jun 19, 2019 03:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).