India vs Bharat Row: ইন্ডিয়ার পরিবর্তে ভারত, দেশের নাম বদলের জল্পনায় মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
জি ২০ সম্মেলনের নৈশভোজে বিরোধীদের আমন্ত্রণ জানাতে গিয়ে ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অফ লেখা হয়। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য।
কলকাতা, ৬ সেপ্টেম্বর: ইন্ডিয়া থেকে ভারত। দেশের নাম বদল করে বিজেপি বিভ্রান্ত করতে চাইছে। দেশের নাম বদল করতে চেয়ে বিজেপি যে বিভ্রান্তি ছড়াতে চাইছে, সেদিক থেকে নজর ঘুরিয়ে মূল্যবৃদ্ধি, ধর্মের হানাহানি, সীমান্ত সমস্যা, বেকারিত্বর দিকে সবাই চোখ ঘোরান। ইন্ডিয়া থেকে ভারত নাম বদলের ক্ষেত্রে বিজেপি যে বিভ্রান্তি তৈরি করতে চাইছে, সেদিক থেকে যাতে নজর ঘুরিয়ে অন্য বিষয়ের উপর মন দেওয়া হয়, সে বিষয়ে ট্য়ুইট করেন তৃণমূল কংগ্রেস সাংসদ অবিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত জি ২০ সম্মেলনের নৈশভোজে বিরোধীদের আমন্ত্রণ জানাতে গিয়ে ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অফ লেখা হয়। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য।
TMC MP Abhishek Banerjee tweets, "INDIA vs BHARAT is just a distraction orchestrated by the BJP. Let's cut to the chase and hold the govt accountable for skyrocketing prices, rampant inflation, communal tensions, unemployment, border disputes and their empty rhetoric of Double… pic.twitter.com/cGyT0SkWRo
— ANI (@ANI) September 6, 2023
প্রেসিডেন্ট অফ ভারতের পর মঙ্গলবার মোদীর আসন্ন ইন্দোনেশিয়া সফরে প্রাইম মিনিস্টার অফ ভারত বলে তাঁকে সম্মোধন করা হয়। বিরোধীদের না জানিয়ে কেন এই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আরজেডি-সহ একাধিক বিরোধী দলের তরফে।
(The above story first appeared on LatestLY on Sep 06, 2023 05:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

