অভিনেত্রী নিগ্রহের তদন্তে পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ, তদন্ত কমিটি গড়ল লালবাজার

অভিনেত্রী, মডেল ঊষসী সেনগুপ্তের নিগ্রহের ঘটনার তদন্তে নড়েচড়ে বসল কলকাতা পুলিস।

অভিনেত্রী নিগ্রহের তদন্তে পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ, তদন্ত কমিটি গড়ল লালবাজার
মডেল অভিনেত্রী ঊষসী সেনগুপ্ত( Photo Credits-Facebook)

 

কলকাতা, ১৯ জুন, ২০১৯:  অভিনেত্রী, মডেল ঊষসী সেনগুপ্তের নিগ্রহের ঘটনার তদন্তে নড়েচড়ে বসল কলকাতা পুলিস। অভিনেত্রী ময়দান থানার বিরুদ্ধে পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছিলেন। যদিও পরে চারু মার্কেট থানা পদক্ষেপ করে। ঘটনায় গ্রেপ্তার করা হয় সাত জনকে। এই নিযে ফেসবুকে সরব হন অভিনেত্রী। তারপড়েই নড়েচড়ে বসে লালবাজার। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের নেতৃত্বে থাকছেন কলকাতার ডিসি সাউথ মিরজ খলিদ।  অভিযোগকারিনী জানিয়েছেন, তাঁর হেনস্থার চেয়েও গুরুত্বপুর্ণ বিষয় হল রাজ্যে মহিলা এবং এলজিবিটি সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা।

সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ কাজ সেরে বাড়ি ফেরার পথে একদল যুবকের হাতে আক্রান্ত হলেন অভিনেত্রী মডেল এবং প্রাক্তন মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্ত। মঙ্গলবার কাজ শেষ করে বাইপাসের(EM Bypass) ধারের একটি পাঁচতারা হোটেল থেকে এক সহকর্মীর সঙ্গে উবারে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। আরও পড়ুন, রাতের কলকাতায় আক্রান্ত অভিনেত্রী ঊষসী সেনগুপ্ত

এক্সাইড মোড় থেকে গাড়ি এলগিন রোডের দিকে যেতেই একটি বাইক এসে উবারে ধাক্কা মারে। উবার থামতেই ওই বাইকচালক এবং তাঁর বন্ধুরা এসে ঝামেলা শুরু করেন। উবার চালককে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। সব মিলিয়ে ঘটনাস্থলে অন্তত ১৫ জন যুবক ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ঊষসী। তাঁকে গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টাও করা হয়। হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় মোবাইল। পুলিশের কাছে জানাতে গেলে এটা এই থানার বিষয় নয় বলে এড়িয়ে যাওয়া হয়। পরে এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ফেসবুকে ঊষসী লিখেছেন(Ushosi Sengupta), আমি গাড়ি থেকে নেমে ভিডিও করতে শুরু করি। দৌড়ে ময়দান থানায় যাই। এক অফিসার দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, ওটা ভবানীপুর থানার (Bhavanipur Police station) ঘটনা। আমি হাতজোড় করে অনুরোধ করি, আপনি চলুন, না হলে ড্রাইভারকে মেরে ফেলবে। উনি গিয়ে ওদের বলেন, ঝামেলা করছ কেন? ওরা অফিসারকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সব কিছু মিটে যাওয়ার পর ভবানীপুর থানা থেকে দু’জন অফিসার গিয়েছিলেন।’‌

(The above story first appeared on LatestLY on Jun 19, 2019 03:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).