Locket Chatterjee (Photo Credit: PTI)

দিল্লি, ৩ এপ্রিল: 'আমরা কি পুরনো কাশ্মীরে (Kashmir) বসবাস করছি? পুরনো কাশ্মীরে যেমন পাথর ছোড়ার ঘটনা আকছার হত, তেমনি এখন পশ্চিমবঙ্গে হচ্ছে। কাশ্মীরে যারা পাথর ছুড়ত, তারা এখন পশ্চিমবঙ্গে চলে এসেছে।' মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এবাবেই আক্রমণ করলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এসবের পাশাপাশি লকেট আরও বলেন, সাগরদিঘি নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। ওই নির্বাচনে তৃণমূল কগ্রেসের ঝুলি ভরেনি মুসলিম ভোটে। তাই মুসলিম ভোট একত্রিত করতে হিন্দুদের বিভিন্ন পুজোআচ্চার উপর হামলা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চুপ রয়েছে বলে অভিযোগ করেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee )।

 

আরও পড়ুন: West Bengal: রাম নবমীর পরদিন উত্তেজনা হাওড়ায়

প্রসঙ্গত রাম নবমীর ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে হাওড়ায় উত্তজেনা ছড়ালে, তার জেরে ফুঁসে ওঠেন লকেট চট্টোপাধ্যায়। এবার তাই দিল্লিতে গিয়েও তৃণূল কংগ্রেস সরকার  এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন লকেট চট্টোপাধ্যায়।