Zainab Abbas. (Photo Credits: x)

৯ বছর আগে সোশ্যাল মিডিয়ায় হিন্দু ধর্মের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করায় বিশ্বকাপ কভার করতে আসা পাকিস্তানের ক্রিকেট সঞ্চলক জাইনাব আব্বাসকে দেশে ফেরত পাঠানো হল। পাক অ্যাঙ্কার জাইনাবকে চলতি বিশ্বকাপের অফিসিয়াল প্রেজেন্টার হিসেবে নিয়োগ করে ভারতে এনেছিল আইসিসি ও বিসিসিআই। চলতি বিশ্বকাপের ম্যাচে মাঠে বুম হাতে সরাসরি স্টার স্পোর্টসের অফিসিয়াল প্রেজেন্টার হিসেবে মাঠেও দেখা গিয়েছে জাইনাবকে।

কিন্তু ৯ বছর আগে “Zainablovesrk"-নামে তাঁর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে হিন্দু ধর্ম ও ভারত বিদ্বেষী পোস্ট করেন জাইনাব। পরে তিনি তাঁর অ্যাকাউন্টের নাম বদলে রাখেন “ZAbbas Official”। এমন অভিযোগ তুলে ভিনিত জিন্দাল এক আইনজীবী জাইনাবের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। আরও পড়ুন-

ভারত বিদ্বেষী ও হিন্দু ধর্মকে অবমাননা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টের অভিযোগ নিয়ে জাইনাবকে আইনি নোটিশ ও ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ সহ দেশ ও ধর্মীয় ভাবাবাগে আঘাত আনার অভিযোগে এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি আইসিসি, বিসিসিআইয়ের কাছে জাইনাবকে অফিসিয়াল প্রেজেন্টার হিসেবে সরানোর দাবিও তুলেছিলেন সেই আইনজীবী। অমিত শাহ-র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও তিনি জাইনাবের বিরুদ্ধে অভিযোগ জানান। এরপর ভারত ছেড়ে জাইনাব তাঁর দেশ পাকিস্তানে চলে যান বলে খবর। অবশ্য পরে শোনা যায় তিনি ব্যক্তিগত কারণে দুবাইয়ে গিয়েছেন।