Photo Credits: X

চলতি ওয়ানডে বিশ্বকাপে ভারতের ম্য়াচ ছাড়া অন্য খেলাগুলিতে সেভাবে উন্মাদনা দেখা যাচ্ছে না। চার বছর পরপর আসা বিশ্বকাপ যে একটা বড় ব্যাপার, মেগাইভেন্ট তা এখনও সেভাবে ক্রিকেটপাগল দেশ ভারতকে দেখে মনে হচ্ছে না। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে তো গ্য়ালারির অধিকাংশ জায়গা খালি থাকে। আর এরক পিছনে সবচেয়ে বড় ভিলেন টিকিট কাটার পদ্ধতি।

অতীতের ভুল থেকে শিক্ষা নেই ক্রিকেটপ্রেমীদের জক্কি এড়াতে হায়দারবাদ মেট্রো স্টেশনেই মিলছে আগামিকাল, মঙ্গলবার বিশ্বকাপে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট। হায়দরাবাদ স্টেডিয়ামের মেট্রো স্টেশনে আলাদা দুটি বুথ করে বিশ্বকাপের টিকিট বিক্রি চলছে।

দেখুন ছবিতে

মেট্রো সফর করার মুখে বিশ্বকাপের টিকিট কেটে ঘরে ফিরছেন নিত্য়যাত্রী, ক্রিকেটপ্রেমীরা। এবার দেখার মঙ্গলবার পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে স্টেডিয়াম কতটা ভরে। পাকিস্তান তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে, আর শ্রীলঙ্কা হেরেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।