Team India: দীপক হুডার পরিবর্তে দক্ষিণ আফ্রিকা সিরিজে শ্রেয়স আইয়ার, শামি হয়তো খেলছেন না
বুধবার থেকে তিরুবনন্তপুরমে শুরু হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা (India-South Africa) টি টোয়েন্টি সিরিজ (Ind-SAF T20I Series) থেকে ছিটকে যাচ্ছে দীপক হুডা (Deepak Hooda)।
মুম্বই, ২৬ সেপ্টেম্বর: বুধবার থেকে তিরুবনন্তপুরমে শুরু হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা (India-South Africa) টি টোয়েন্টি সিরিজ (Ind-SAF T20I Series) থেকে ছিটকে যাচ্ছে দীপক হুডা (Deepak Hooda)। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে চোট পান দীপক। যদিও তিনি অজিদের বিরুদ্ধে একটা ম্যাচেও খেলার সুযোগ পাননি। সূত্রের খবর আসন্ন টি-২০ বিশ্বকাপেও অনিশ্চিত হুডা।
তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকা সিরিজে রোহিতের সংসারে ঢুকছেন শ্রেয়স আইয়ার। টি২০ বিশ্বকাপে স্ট্যান্ডবাই হিসেবে আছেন শ্রেয়স। প্রোটিয়াদের বিরুদ্ধে আসন্ন সিরিজে মহম্মদ শামি-র খেলার সম্ভাবনাও খুব কম। শামির বদলে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে জম্মু-কাশ্মীরের স্পিডস্টার উমরন মালিক-কে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে করোনা ধরা পড়ায় ছিটকে গিয়েছিলেন শামি। শামি-র করোনা এখনও সারেনি বলে খবর।
দেখুন টুইট
Shreyas Iyer likely to be added for the T20i series against South Africa. Deepak Hooda and Mohammad Shami set to miss. (Reported by Cricbuzz).
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 26, 2022
শোনা যাচ্ছে বাংলার শাহবাজ আহমেদকে দলে নেওয়া হতে পারে। যেহেতু হার্দিক পান্ডিয়াকে বাভুমাদের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে খেলতে পারছেন না।
(The above story first appeared on LatestLY on Sep 26, 2022 08:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

