ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের আগের দিন প্র্যাকটিশে চোট পেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। নেটে প্র্যাকটিশের সময় রোহিতের বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লাগে। তবে চোটের পরেও তিনি নেটে প্র্য়াকটিশ চালিয়ে যান। অধিনায়কের বুড়ো আঙুলে ব্যান্ডেজ বাঁধা অবস্থা দেখে আতঙ্ক ছড়ায়। সাংবাদিক সম্মেলনে এসে রোহিত আশ্বস্ত করেন, তাঁর চোট একেবারে গুরুতর নয়। তিনি পুরো ফিট হয়েই ফাইনালে নামছেন। রোহিত বললেন, অন্তত দুটি আইসিসি ট্রফি জিতে তিনি দেশের অধিনায়কত্ব ছাড়তে চান।
এদিন, ওভালে প্র্য়াকটিশ করলেন না বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, শুবমান গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। নেটে শুধু গা ঘামাতে দেখা গেল রোহিত শর্মা, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, এবং উমেশ যাদব।
দেখুন টুইট
Rohit Sharma left the practise after the injury 👀🏏#RohitSharma #IndianCricketTeam #WTCFinal2023 #Insidesport #CricketTwitter pic.twitter.com/qBtX9dFaoY
— InsideSport (@InsideSportIND) June 6, 2023
দেখুন টুইট
Captain Rohit Sharma is fine and there is no injury scare.
(Source - @Vimalwa live from Oval) pic.twitter.com/II1O7qMBa9
— Vishal. (@SPORTYVISHAL) June 6, 2023
অস্ট্রেলিয়া প্রথম একাদশ কার্যত জানিয়ে দিলেও টিম ইন্ডিয়া এখনও ধোঁয়াশা রাখছে। তবে খুব সম্ভবত তিন পেসার, অশ্বিন-জাদেজাকে মানে দুই স্পিনারকে নিয়েই নামছেন রোহিতরা। উইকেটকিপার হিসেব কেএস ভরতকেই খেলতে দেখা যেতে পারে। তিন পেসার হিসেবে মহম্মদ সামি, মহম্মদ সিরাজের সঙ্গে উমেশ যাদবের খেলার সম্ভবনাই বেশী। তবে অনেকে বলছেন, জাদেজার পরিবর্তে শার্দুল ঠাকুরকে খেলানো হতে পারে।
টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর/উমেশ যাদব।
রিজার্ভ বেঞ্চে- ইশান কিষান, জয়দেব উনাদকট, অক্ষর প্য়াটেল।