আজ ২১ অক্টোবর লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৯তম ম্যাচে নেদারল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এটি শনিবারের দিনের প্রথম ম্যাচ। শেষ ম্যাচে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় অঘটন ঘটায় নেদারল্যান্ড। টানা দুটো ম্যাচে দারুণভাবে জেতা দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে দেয় ডাচরা। এই প্রথম ওয়ানডে বিশ্বকাপে কোনও টেস্ট খেলিয়ে দেশকে হারাল ডাচরা। প্রথমে ব্যাট করে ডাচরা করে ২৪৫ রান করে সেখানে দক্ষিণ আফ্রিকা অল আউট হয়ে যায় ২০৭ রানে। অন্যদিকে, লখনৌয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০৯ রান তাড়া করতে নেমে প্য়াট কামিন্সরা ৫ উইকেটে জিতে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার একটা সময় বেশ চাপে রেখেছিলেন অজিদের। কিন্তু অজিদের বিরুদ্ধে ১ উইকেটে ১৫৭ থেকে ২০৯ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা।
ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত নেদারল্যান্ড এবং শ্রীলঙ্কা এই দুই দলের মধ্যে পাঁচটি হেড টু হেড ম্যাচ হয়েছে। শেষ বার জিম্বাবয়েতে বিশ্বকাপ ২০২৩ বাছাইপর্বের দুটি ম্যাচসহ পাঁচটিতেই জিতেছে শ্রীলঙ্কা। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এই দুই দেশ এখনও পর্যন্ত কখনো পথ অতিক্রম করেনি। তবে চলতি বছরের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে শ্রীলঙ্কা ফাইনালসহ দুটি ম্যাচই জিতেছিল। Sri Lanka Squad, CWC 2023: বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে যোগ অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দুষ্মন্ত চামিরার
নেদারল্যান্ডের দলঃ স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও'ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ভ্যান মিকেরেন, কলিন অ্যাকারম্যান, রোলফ ভ্যান ডার মারওয়ে, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি ব্যারেসি, সাকিব জুলফিকার, শারিজ আহমেদ, সিব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট।
শ্রীলঙ্কার দলঃ কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, দিমুথ করুনারত্নে, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, সাদিরা সামারাবিক্রমা, দুনিথ ওয়েলালাগে, কাসুন রাজিথা, মহীশ থিকসানা, মাথিশা পাথিরানা, চামিকা করুনারত্নে, লাহিরু কুমারা ও দিলশান মধুশাঙ্কা।
রিজার্ভ খেলোয়াড়: অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দুষ্মন্ত চামিরা।
কবে, কোথায় আয়োজিত হবে নেদারল্যান্ড বনাম শ্রীলঙ্কা, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ?
২১ অক্টোবর লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow) ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ড বনাম শ্রীলঙ্কা।
কখন থেকে শুরু হবে নেদারল্যান্ড বনাম শ্রীলঙ্কা, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ?
নেদারল্যান্ড বনাম শ্রীলঙ্কা, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় দুপুর ১১ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় নেদারল্যান্ড বনাম শ্রীলঙ্কা, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ
সরাসরি টিভিতে নেদারল্যান্ড বনাম শ্রীলঙ্কা, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে এবং বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নেদারল্যান্ড বনাম শ্রীলঙ্কা, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ
সরাসরি অনলাইনে নেদারল্যান্ড বনাম শ্রীলঙ্কা, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।