আজ ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর দ্বাদশ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এই বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করছে। দু'টো ম্যাচেই তারা জিতেছে। অন্যদিকে পাকিস্তানও একই রকম পারফর্ম করেছে। পয়েন্ট টেবিলে তারা যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম এমন একটি পিচ তৈরি করেছে যা বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরও সাহায্য করবে। বিশেষ করে পেসাররা শুরুতে কিছুটা সিম ও সুইং উপভোগ করতে পারে, যা ব্যাটসম্যানদের জন্য সমস্যা তৈরি করতে পারে। মাঠে কয়েকটা বল খরচ করার পর তারা স্বাধীনভাবে তাদের শট খেলতে পারে। টসে জয়ী দলগুলো প্রথম ইনিংসে গড়ে ২২৫ রান করে। Fake IND vs PAK Scorecard: ভারত-পাক ম্যাচের আগেই ভারতের দলের জয় নিয়ে ভুয়ো স্কোরকার্ড প্রকাশ
টসঃ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের। দলে এসেছেন শুভমন গিল, বাদ ইশান কিষাণ। এদিকে, ফকর জামান পাকিস্তান দলে জায়গা পাননি।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
পাকিস্তানের একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ।