আগ্রাসন আর তীক্ষ্ণ ক্রিকেটীয় মস্তিষ্কের নিখুঁত সমন্বয়, বেন স্টোকস এই যুগের একজন পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে নিজে গড়ে তুলেছেন ইংল্যান্ড ক্রিকেটের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। নিউজিল্যান্ডে জন্ম নেওয়া স্টোকস ১২ বছর বয়সে ইংল্যান্ডে পাড়ি জমান। তার বাবা একটি ইংলিশ রাগবি দলকে সামলানোর চাকরি পান। পরবর্তীতে তার বাবা-মা নিউজিল্যান্ডে চলে যান। কিন্তু স্টোকস তার ক্রিকেট কেরিয়ারের জন্য ইংল্যান্ডে থেকে যান। ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হয় স্টোকসের। এর এক মাস পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। সীমিত ওভারের ফর্ম্যাটে দুর্দান্ত পারফরমেন্স করার পর স্টোকস দু'বছর পর অ্যাশেজ সিরিজে প্রথম টেস্ট দলে ডাক পান। দীর্ঘতম ফরম্যাটের সাথে পরিচিত হওয়ার পর থেকে স্টোকস তার খেলাকে অন্য পর্যায়ে নিয়ে যান এবং ২০২২ সালে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক হন।
Birthday wishes to the one and only, Ben - 𝙔𝙤𝙪 𝙘𝙖𝙣𝙣𝙤𝙩 𝙙𝙤 𝙩𝙝𝙖𝙩 - Stokes! 💗🎂 pic.twitter.com/UDqmtfo4h7— Rajasthan Royals (@rajasthanroyals) June 4, 2023
৩২ বছর বয়সী বেন স্টোকস সাম্প্রতিক সময়ের সেরা অলরাউন্ডার। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সেরা কিছু মুহূর্ত।
-২০২২ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে কাপ তুলে নেওয়ায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
-২০১৯ সালের একদিবসীয় বিশ্বকাপে তাঁর অপরাজিত ৮৪ রান ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপ তুলে নেওয়ার ভাগ্য গড়ে দেন।
-হেডংলিতে অপরাজিত ১৩৫ রান করে অজিদের বিপক্ষে ১ উইকেটে রোমাঞ্চকর জয় তুলে নেন তিনি।
-সম্প্রতি একদিবসীয় ক্রিকেট থেকে অবসরের পর টেস্ট অধিনায়ক হিসেবে কোচ ব্র্যানডন ম্যাকালামের সঙ্গে জুটি বেঁধে 'ব্যাজবল'-এর মাধ্যমে টেস্ট ক্রিকেটের নতুন রূপ তুলে ধরেন।