Rithik Easwaran: রিঙ্কু ভর করল ঋত্বিক ঈশ্বরণের ওপর! শেষ ১২ বলে ৩৭ রানের ইনিংস খেলে দলকে ফাইনালে তুললেন
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে শেষ ওভারে পরপর পাঁচটা ছ্কা হাঁকিয়ে গুজরাটের বিরুদ্ধে দলকে জিতিয়েছিলেন রিঙ্কু সিং।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে শেষ ওভারে পরপর পাঁচটা ছ্কা হাঁকিয়ে গুজরাটের বিরুদ্ধে দলকে জিতিয়েছিলেন রিঙ্কু সিং। আমেদাবাদে রিঙ্কু এমন অবিশ্বাস্য ইনিংস খেলার পর বাইশ গজে ব্যাটারদের যেন আলাদা আত্মবিশ্বাস দিয়েছে। এই যেমন তামিলনাড়ু প্রিমিয়র লিগে খেলা নেল্লাই রয়্যালস কিংসের ব্যাটার ঋত্বিক ঈশ্বরণ (Rithik Easwaran)। ফাইনালে ওঠার ম্যাচে (TNPL 2023 Qualifier 2) দিনদিগুল দলের বিরুদ্ধে শেষ দু ওভারে জিততে হলে নেল্লাই রয়্যালসকে করতে হত ৩৭ রান।
তিরুনেভালির পিচে শট খেলা সহজ ছিল না। এমন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে নেল্লাই দলের বাঁ হাতি ব্যাটার ঈশ্বরণ ১৯তম ওভারের প্রথম তিনটে বলে ওভার বাউন্ডারি হাঁকান। তারপর সিঙ্গলস নেন। স্ট্রাইকে এসে। এরপর ছক্কা হাঁকান অজিতেশ গুরুস্বামী, তারপর ওভারের শেষ বলে নেন ১ রান। স্ট্রাইকে ফিরে ১৯তম ওভারের শেষ বলে ওভার বাউন্ডারি হাঁকান ঈশ্বরণ।
দেখুন ঈশ্বরণের অবিশ্বাস্য ইনিংস
One of the craziest striking! 37 needed in 12 balls - 6,6,6,1,6,N1,6.
33 runs from the penultimate over, insane striking from Rithik Easwaran and Ajitesh Guruswamy in TNPL Qualifier. pic.twitter.com/jhToGDKkM1
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 10, 2023
শেষ ওভারে জিততে হলে নেল্লাইকে করতে হত ৯ রান। শেষ ওভারে প্রথম পাঁচ বলে মাত্র ৩ রান ওঠে। শেষ বলে জিততে হলে ঈশ্বরণকে মারত হত ওভার বাউন্ডারি। ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফ্লিক করে ছক্কা হাঁকিয়ে নেল্লাইকে ফাইনালে তোলেন ঈশ্বরণ। ১১ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। কাল, বুধবার ফাইনালে খেলবে নেল্লাই রয়্যাল কিংস ও কোভাই কিংস।
(The above story first appeared on LatestLY on Jul 11, 2023 10:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

