US: মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুকবাজের হামলা, আহত ৮
ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে,উদ্ধার অস্ত্র
মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলা, দুই শিশু সহ আটজন আহত। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে।আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি বন্দুক। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
শুধু ফিলাডেলফিয়াতে নয় রবিবার বাল্টিমোরে বন্দুক হামলার জেরে নিহত হয় ২ জন, আহতের সংখ্যা দাঁড়ায় ২৮। এদের মধ্যে ৯ জনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসার জন্য যাদের মধ্যে তিনজনের অবস্থা আশাঙ্কাজনক।
মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা কোনভাবেই থামছে না। বারবার প্রশাসনিক দিক থেকে চেষ্টা করা হলেও কোনভাবেই লাগাম দেওয়া যাচ্ছে না এই ঘটনাগুলিতে।
US: Eight people shot in Philadelphia, person in custody
Read @ANI Story |https://t.co/COuTOu6l26#US #Philadelphia #Kingsessing pic.twitter.com/KxEoDc5nmV
— ANI Digital (@ani_digital) July 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 04, 2023 09:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

