Trump Gift A Book to Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘আওয়ার জার্নি টুগেদার’ বইটি উপহার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর (দেখুন ছবি)

Trump Gift A Book to Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘আওয়ার জার্নি টুগেদার’ বইটি উপহার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর (দেখুন ছবি)
Our Journey Together Book gifted by Trump to modi (Photo Credit: X@airnewsalerts)

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর প্রথমবার তাঁর মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদী। বাণিজ্য থেকে অভিবাসন, একাধিক ইস্যুতে আলোচনা হয় ওই বৈঠকে। দ্বিপাক্ষিক সেই বৈঠকের পরই যৌথ সাংবাদিক বৈঠকেও করেন তাঁরা। মোদীকে নিজের বই ‘আওয়ার জার্নি টুগেদার’-ও উপহার দেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। যে বইয়ে 'হাউডি মোদী' (আমেরিকায় মোদী ও ট্রাম্পের সভা) এবং 'নমস্তে ট্রাম্প'-এর (ভারতে মোদী ও ট্রাম্পের সভা) ছবিও আছে। সেইসঙ্গে ২০২০ সালে ভারত সফরে এসে তাজমহলে যাওয়ার ছবিও উপহার দিয়েছেন মোদীকে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 14, 2025 08:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).