Strong Earthquake Killed 20: শক্তিশালী ভূমিকম্পে মায়ানমারে ভেঙে পড়ল মসজিদ, নিহত ২০, কম্পনে ভাঙন ধরা ব্যাঙ্কক থেকে নিখোঁজ ৪৩
প্রবল ভূমিকম্পে (Earthquake) শুক্রবার কেঁপে ওঠে থাইল্যান্ডের (Thailand) রাজধানী ব্যাঙ্কক (Bangkok)। অতি শক্তিশালী ভূমিকম্পের জেরে ব্যাঙ্ককের একাধিক বহুতল ভেঙে পড়তে শুরু করে। যার জেরে গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অতি শক্তিশালী কম্পনের জেরে ব্যাঙ্ককে যখন ধ্বংসলীলা শুরু হয়, সেই সময় ৪৩ জনের নিখোঁজ হওয়ার খবর মেলে। ভূমিকম্পের জেরে গগণচুম্বী বহুতলগুলি যখন ভেঙে পড়ে, সেই সময় সেখান থেকে ৪৩ জন চাপা পড়ে যান। ওই ৪৩ জনের মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে কোনও খবর মেলেনি। তবে তাঁদের কোনও খোঁজ এখনও মেলেনি।
থাইল্যান্ডের পাশাপাশি মায়ানমারেও (Myanmar) ভূমিকম্প হয়। যার জেরে কম্পন থামতেই পরপর ২০ জনের মৃত্যু খবর মেলে মায়ানমারের একটি মসজিদ থেকে। ফলে এই মুহূর্তে শুরু হয়েছে উদ্ধার কাজ।
দেখুন গগণচুম্বী বহুতলগুলি যখন ভেঙে পড়তে শুরু করে, সেই সময় কার্যত ধ্বংসলীলা শুরু হয় ব্যাঙ্কক জুড়ে...
BREAKING: At least 43 people missing after tower collapses in Bangkok - local media https://t.co/AphHrD3Hy9
— BNO News (@BNONews) March 28, 2025
পরপর ২০ জনের মৃত্যুর খবর মেলে মায়ানমারের মসজিদ ভূমিকম্পে ভেঙে পড়ার জেরে...
BREAKING: Earthquake destroys mosque in Mandalay, Myanmar, at least 20 killed - local media pic.twitter.com/eMcN1GbmAP
— BNO News (@BNONews) March 28, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 28, 2025 02:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

