Stage Collapses at Political Rally in Mexico: রাজনৈতিক সভামঞ্চে ঝোড়ো হাওয়ার কারণে বড়সড় দুর্ঘটনা! মৃত ৪, আহত বহু
মেক্সিকোয় (Mexico) রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে বড়সড় দুর্ঘটনা। গত বুধবার রাতে ঝোড়ো হাওয়ায় উড়ে গেল রাজনৈতিক সভামঞ্চ। আর তাতে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। আহত অনেকে। জানা যাচ্ছে রাষ্ট্রপতি পদপ্রার্থী জর্জ আলভারেজ মায়েনেজ উত্তর মেক্সিকোতে সভা করছিলে। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন দলীয় কর্মীরাও। তখনই হঠাৎ পেছন থেকে একটি জায়েন্ট স্ক্রিন উড়ে এসে আচড়ে পড়ে। মঞ্চ ভেঙে পড়ার সময় সকলে যখন ছোটাছুটি করছিলেন সেই সময় জর্জ আলভারেজ মায়েনেজ দৌড়ে পেছনে লাফ দেয়। অল্পের জন্য বেঁচে যান তিনি। তবে বাকিরা গুরুতর আহত হয়েছেন। আহতদের মন্টেরে শহরের কাছে সান পেড্রো গারজা গার্সিয়ার এলাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীকালে তাঁদের দেখতে যান রাষ্ট্রপতি পদপ্রার্থী।
BREAKING: At least 4 dead and several injured after stage collapsed at a political rally in Mexico. Mexican presidential candidate escaped the collapse pic.twitter.com/JGH2f7G1H2
— Insider Paper (@TheInsiderPaper) May 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 23, 2024 10:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

