Pakistan's Threat To India: মুনির, বিলাওয়ালরা 'কাগুজে বাঘ', ভারতের কাছে জলের জন্য মুহূর্মুহু আবেদন পাকিস্তানের
অসীম মুনির (Asim Munir) এবং বিলাওয়াল ভুট্টোরা (Bilawal Bhutto) ক্রমাগত হুমকি দিচ্ছেন ভারতকে (India)। কখনও পরমাণু হামলার হুমকি দিচ্ছেন অসীম মুনির আবার কখনও বিলাওয়াল ভুট্টো দিচ্ছেন সিন্ধু নদীর জল বন্ধ হলে যুদ্ধের হুমকি। যদিও পাকিস্তান যতই হুমকি দিক না কেন, ভারত (India) যে তার অবস্থানে অনড়, সে কথা সাফ জানিয়ে দিয়েছে দিল্লি। তবে অসীম মুনির, বিলাওয়াল ভুট্টোদের হুমকির মাঝে সুর নরম করছে পাকিস্তান (Pakistan)। সিন্ধু নদীর জল নিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে আবেদন জানানো হয়েছে। অর্থাৎ ভারতের বিরুদ্ধে অসীম মুনির, বিলাওয়াল ভুট্টোরা যতই কাগুজে বাঘ হয়ে হুমকি দিন না কেন, সিন্ধু নদীর জলের উপর পাকিস্তানের ভাগ্য যে অনেকটাই নির্ভর করছে, তা বার বার প্রকাশ করা হয়েছে। সিন্ধু নদীর জল একেবারে বন্ধ হলে পাকিস্তানে যে খরা নেমে আসবে, তা কার্যত স্পষ্ট গোটা বিশ্বের কাছে।
ভারতের কাছে জলের আবেদন পাকিস্তানের...
After Asim Munir, Bilawal Bhutto's War Threats, Pakistan's "Water" Request To Indiahttps://t.co/3eDOV1rbds pic.twitter.com/pEbtPrq8yG
— NDTV WORLD (@NDTVWORLD) August 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 12, 2025 12:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

