Oscar-winning Palestinian Director Abducted By Israel: সঙ্কট বাড়ছে; অস্কার-জয়ী প্যালেস্তিনীয় পরিচালককে বেধড়ক মারধরের পর অপহরণ করল ইজরায়েল
এ যেন মানব সভ্যতার ঘোরতর সঙ্কট। এবার অস্কার-জয়ী (Oscar-Winning Palestinian Director ) পরিচালককে মারধর করল ইজরায়েল (Israel)। প্যালেস্তাইনের (Palestine) অস্কার-জয়ী পরিচালক হামদান বাল্লালকে (Hamdan Ballal) প্রথম মারধর করা হয়। তারপর ইজরায়েলি েনা বাহিনী তাঁকে অপহরণ করে নিয়ে যায় বলে খবর। নো আদার ল্যান্ড (অস্কার জয়ী) এর পরিচালক হামদান বাল্লালের উপর হামলা চালায় ইজরায়েলি সেনা। তারপর তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ। রিপোর্টে প্রকাশ, সোমবার ওয়েস্ট ব্যাঙ্কে ছিলেন প্যালেস্তাইনের অস্কার-জয়ী পরিচালক। সেখানেই হামদানকে আক্রমণ করে ইজরায়েল। প্রকাশ্যে পরিচালককে পিটিয়ে তারপর তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে খবর। গত ১৭ মাস ধরে ইজরায়েলের সঙ্গে হামাসের (Hamas) যুদ্ধ চলছে। যার ফল ভুগতে হচ্ছে গাজায় বসবাসকারী নীরিহ প্যালেস্তিনীয়দের।
এবার অস্কার-জয়ী প্যালেস্তিনীয় পরিচালককে অপহরণ করল ইজরায়েল...
Hamdan Ballal, the Palestinian director of the Oscar-winning No Other Land, has been beaten and abducted by Israeli settlers. pic.twitter.com/YctC5ClOxk
— Globe Eye News (@GlobeEyeNews) March 25, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 25, 2025 12:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

