Chinmoy Krishna Das: ইসকন সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেফতারির প্রতিবাদে সরব মার্কিন গায়িকা মেরি মিলবেন
ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে সরব ভারতবাসীরা। বিশেষ করে কলকাতায় এই নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে।
ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) গ্রেফতারির প্রতিবাদে সরব ভারতবাসীরা। বিশেষ করে কলকাতায় এই নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। আর এই প্রতিবাদের হাওয়া গিয়েছে মার্কিন মুলুকেও। সেদেশের প্রবাসী ভারতীয়রাও এই নিয়ে গর্জে উঠেছেন। এবার সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও ইসকন বিরোধী বাংলাদেশ নিয়ে বিরোধীতা করলেন আফ্রিকান-মার্কিন গায়িকা মেরি মিলবেন (Mary Millben)। তিনি এই নিয়ে টুইট করে জানান, "চিন্ময়কৃষ্ণ দাসের কারাদণ্ড ও বাংলাদেশের চরমপন্থীদের দ্বারা ক্রমাগত সেদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিশ্বনেতাদের এখনই হস্তক্ষেপ করা উচিত। আমাদের অবশ্যই ধর্মীয় স্বাধীনতা রক্ষা ও সকল মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
African-American actress and singer Mary Millben tweets "The imprisonment of Chinmoy Krishna Das and the continued attacks against Hindus and other minorities by extremists in Bangladesh must be addressed now by world leaders. We must preserve religious freedom, and the safety of… pic.twitter.com/QLw4tAQ6h2
— ANI (@ANI) November 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 27, 2024 10:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

