Israel-Iran War: আড়াই হাজার কিমি দূরের ইরানের বিমানবন্দরে মিসাইল হামলা ইজরায়েলের, দেখুন ভিডিও
প্রায় ২ হাজার ৩০০ কিলোমিটার দূর থেকে মিসাইল ছুঁড়ে উত্তর ইরানের মাশহাদ বিমানবন্দরে হামলা করল ইজরায়েল। সেই সময় বিমানবন্দরে জ্বালানি ভরতে থাকা এক বিমান ইজরায়েলের মিসাইলের আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেল।
Israel-Iran War: যুদ্ধের ইতিহাসে নয়া নজির ইজরায়েলের। প্রায় ২ হাজার ৩০০ কিলোমিটার দূর থেকে মিসাইল ছুঁড়ে উত্তর-পশ্চিম ইরানের মাশহাদ বিমানবন্দরে (Mashhad Airport ) হামলা করল ইজরায়েল (Israel)। সেই সময় বিমানবন্দরে জ্বালানি ভরতে থাকা এক বিমান ইজরায়েলের মিসাইলের আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেল। বিস্ফোরণের পর প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। গত বৃহস্পতিবার থেকে ইরানে 'অপারেশন রাইজিং লায়ন'-শুরুর পর থেকে ইজরায়েল কখনও ইরানে এত দূরে কোনও মিসাইল ছোড়েনি। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর। রাজধানী তেহরান থেকে ৭৪০ কিলোমিটার দূরে। ইজরায়েলের হামলার ভয়ে তেহরানকে দুর্গে পরিণত করে ইরানিয়ান প্রশাসন তাদের বেশিরভাগ কাজ এই মাশহাদ থেকেই করছে। সেখানেই আঘাত হানল ইজরায়েল।
দেখুন ভিডিওটি
BREAKING: Israel bombs Mashhad Airport in northeastern Iran, approximately 2,300 kilometers from Israel — marking the most distant strike since the operation began. pic.twitter.com/4AF1A68DMH
— Insider Paper (@TheInsiderPaper) June 15, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 15, 2025 09:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

