Israel-Iran War: ইরানের নাতানজ় পরমাণু কেন্দ্রে হামলা চালাল ইজরায়েল, ধোঁয়ায় ঢাকল তেহরান, দেখুন ভিডিয়ো

Israel-Iran War: ইরানের নাতানজ় পরমাণু কেন্দ্রে হামলা চালাল ইজরায়েল, ধোঁয়ায় ঢাকল তেহরান, দেখুন ভিডিয়ো
Israel Attacks Iran (Photo Credit: X/Screengrab)

ইরানের পরমাণু কেন্দ্র নাতানজ়-এ হামলা চালাল ইজরায়েল (Israel-Iran War)। নাতানজ় (Natanz Nuclear Facility) নামে যে পরমাণু কেন্দ্র রয়েছে (Nuclear Facility) ইরানের ইসফাহানে, সেখানেই এবার হামলা চালাল ইজরায়েল। ইসফারান পরমাণু কেন্দ্রে হামলার জেরে ইরানের রাজধানী তেহরানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তেহরানে ইজরায়েল যখন হামলা চালায়, সেই সময় ভয়াবহ শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। এসবের পাশাপাশি ইরানের একগুচ্ছ সেনা ছাউনিতেও ইজরায়েল হামলা চালিয়েছে বলে খবর। যার জেরে বিস্ফোরণের ভয়াবহতায় কেঁপে উঠতে শুরু করে ইরানের গোটা রাজধানী শহর। রিপোর্টে প্রকাশ, নাতানজ়ে মাটির নীচে ইরানের যে পরমাণু শক্তি কেন্দ্র রয়েছে, ইজরায়েল সেখানেই হামলা চালিয়েছে। যার জেরে ইরান জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ইরানের ঠিক কতজন সেনা কর্মী বা আধিকারিক নিহত, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য মেলেনি। এসবের পাশাপাশি ইজরায়েল একদিনে পরপর ১৫টি বোমা নিক্ষেপ করেছে বলে জানা যাচ্ছে। যার জেরে গোটা ইরানের পরিস্থিতি ক্রমশ খারপ হচ্ছে বলে জানা যায়।

নানাতাজ় পরমাণু কেন্দ্রে হামলা চালাল ইজরায়েল...

 

একের পর এক হামলা চালানো হয়...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 13, 2025 10:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).