Israel Hamas War: পণবন্দি বিনিময়ের মধ্যেই যুদ্ধবিধ্বস্ত গাজায় ঢুকলেন নেতানিয়াহু
পণবন্দি বিনিময়ের পরেও যুদ্ধ চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
ইজরায়েল হামাস যুদ্ধে এবার পণবন্দি ফেরতের পালা। তার মধ্যে এবার ইজরায়েলের অধীনে থাকা গাজায় সমুদ্রপথে পরিদর্শন করলেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালট এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সমুদ্রপথে গাজার মধ্যে ঢুকে সেনাদের মনোবল বাড়ানোর ক্ষেত্রে জোর দেন তারা। রবিবার সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে গাজায় যান প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী।
চারদিনের যুদ্ধবিরতিতে বর্তমানে বন্দি বিনিময় শুরু করেছে দুপক্ষ। ইজরায়েলের সেনার পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রবেশ গাজায় ইজরায়েলের আধিপত্য কায়েম করল বলে মনে করছেন বিষেষজ্ঞরা।
সম্প্রতি আমেরিকা এবং কাতারের মধ্য়স্থতায় চারদিনের বিরতি এবং পণবন্দি ফেরতের প্রক্রিয়া শুরু করেছে ইজরায়েল এবং হামাস। চারদিনের এই যুদ্ধবিরতিতে ১৫০ জন প্যালেস্তানীয়ের পরিবর্তে ৫০ জন ইজরায়েলের নাগরিককে ছাড়ার সিদ্দান্তে এসেছে ইজরায়েল।
STORY | Netanyahu enters Gaza, vows to continue the fight 'until the end'
READ: https://t.co/upf1wsl9CC
(PTI File Photo) pic.twitter.com/7EAS1gNzFV
— Press Trust of India (@PTI_News) November 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 27, 2023 09:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

