Israel Attack Gaza Again: গাজ়ার হাসপাতালে মারণ বোমা মারল ইজরায়েল, ভিডিয়ো সামনে আসতেই আইডিএফ কী জানাল, দেখুন ১৫ জনকে মারার সময় কীভাবে হামলা চালানো হয়

Israel Attack Gaza Again: গাজ়ার হাসপাতালে মারণ বোমা মারল ইজরায়েল, ভিডিয়ো সামনে আসতেই আইডিএফ কী জানাল, দেখুন ১৫ জনকে মারার সময় কীভাবে হামলা চালানো হয়
Gaza Disaster (Photo Credit: X/Screengrab)

গাজ়ায় (Gaza) নতুন করে হামলা চালিয়েছে ইজরায়েল (Israel)। এবার গাজ়ার আল নাসের হাসপাতালে হামলা চালিয়ে পরপর ১৫ জনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ৩ সাংবাদিকও রয়েছেন। গাজ়ার খান ইউনিস (Khan Yunis) শহরের হাসপাতালে হামলার পর সেই ভিডিয়ো হু হু করে ছড়িয়ে পড়ে। যা সামনে আসতেই গোটা বিশ্ব জুড়ে ফের চাঞ্চল্য ছড়িয়েছে।

খান ইউনিস শহরের আল নাসের হাসপাতালে যেখানে রোগীদের চিকিৎসা চলছিল, সেখানে কেন ইজরায়েল হামলা চালায় বলে বহু প্রশ্ন উঠতে শুরু করে। যার উত্তর শেষে আইডিএফের তরফে দেওয়া হয়।

আইডিএফ জানায়, ইচ্ছাকৃতভাবে আল নাসের হাসপাতালে হামলা চালানো হয়নি। ওই ঘটনায় নীরিহদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় আইডিএফের তরফে। পাশাপাশি ওই হাসপাতালে থাকা সাংবাদিকদের মৃত্যুতেও আইডিএফ শোক প্রকাশ করে।

আরও পড়ুন: Israel Strikes On Gaza Hospital: ইজরায়েলের 'নৃশংসতা', গাজ়ার হাসপাতালে বোমা মেরে ১৫ জনকে মারল আইডিএফ, নিহত ৩ সাংবাদিকও, দেখুন ভিডিয়ো

দেখুন কী জানানো হল আইডিএফের তরফে...

 

দেখুন ইজরায়েলের বোমা কীভাবে তছনছ করে দেয় খান ইউনিসের আল নাসের হাসপাতাল...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 25, 2025 05:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).