Israel-Iran War: তেহরানে হামলার কয়েক ঘন্টার মধ্যে ইজরায়েলে ১০০টি ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরানি ড্রোন আটকানোর জন্য ইজরায়েলি, আমেরিকান এবং ব্রিটিশ যুদ্ধবিমান জর্ডানের আকাশসীমা ব্যবহার করেছে বলে দাবি উঠছে।

Israel-Iran War: তেহরানে হামলার কয়েক ঘন্টার মধ্যে ইজরায়েলে ১০০টি ড্রোন হামলা চালিয়েছে ইরান
Iran launches 100 drone strikes on Israel (Photo Credit: X)

নয়াদিল্লি: ইজরায়েলের উপর ড্রোন হামলা চালাল ইরান। শুক্রবার ভোরে ইরানের (Iran) রাজধানী তেহরানের (Tehran) পরমাণুকেন্দ্র গুলোকে লক্ষ্য করে ব্যপক হামলা চালায় ইজরায়েল (Israel)। ইজরায়েলের 'অপরাশেন রাইজিং লায়ন'-এ ইরানের মোট ৬টি পারমাণবিক ঘাঁটিতে হামলা হয়েছে। পরমাণু স্থাপনায় বিস্ফোরণের ফলে ঠিক কতখানি ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও বিপ্লবী গার্ডের প্রধান মারা গিয়েছেন বলে ইজরায়েলের দাবি। এই ঘটনার পর ইরান প্রতিশোধ হিসেবে কয়েক ঘন্টার মধ্যেই ইজরায়েলি ভূখণ্ডের দিকে প্রায় ১০০টি ড্রোন হামলা চালিয়েছে।

এদিকে, দাবি করা হয়েছে ইরানি ড্রোন আটকানোর জন্য ইজরায়েলি, আমেরিকান এবং ব্রিটিশ যুদ্ধবিমান জর্ডানের (Jordan) আকাশসীমা ব্যবহার করেছে। আরও পড়ুন: Israel-Iran War: ইরানের সেনাঘাঁটিতে ইজরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে পরমাণু যুদ্ধের আশঙ্কা, খামেনির মৃত্য়ু জল্পনা

প্রতিশোধ হিসেবে ইজরায়েলে ড্রোন হামলা চালিয়েছে ইরান

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 13, 2025 01:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).