India-Afghanistan: ভারত-আফগানিস্তান একে অপরের 'ঘনিষ্ঠ বন্ধু', আফগান মন্ত্রীর বক্তব্যে শিরদাঁড়ায় ঠাণ্ডা স্রোত পাকিস্তানের
ভারত (India) সফরে হাজির হয়েছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমীর মুত্তাকি (Afghan Foreign Minister Amir Muttaqi)। ভারতে এসে এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গে সাক্ষাৎ করলেন আমীর মুত্তাকি। আফগানিস্তানের (Afghanistan) বিদেশমন্ত্রী বলেন, সম্প্রতি তাঁদের দেশে যখন ভয়াবহ ভূমিকম্প হয়, সেই সময় ভারত সাহায্য করতে সবার আগে এগিয়ে গিয়েছিল। ভারত এবং আফগানিস্তান ঘনিষ্ঠ বন্ধু। তাই বরাবর এই দেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ বলে মন্তব্য করেন আমীর মুত্তাকি।
পাশাপাশি তিনি আরও বলেন, আফগানিস্তানের সঙ্গে ভারতের মানুষের আত্মার সম্পর্ক। এই সম্পর্ক যাতে আরও শক্তিশালী করা যায় ভবিষ্যতে, সেদিকেই এগোচ্ছে দুই দেশ। এমন জানান আমীর মুত্তাকি।
আফগানিস্তানের মন্ত্রী যখন ভারতে, সেই সময় বৃহস্পতি রাতে কাবুলে হামলা চালায় পাকিস্তান। তেহরিক-ই-তালিবান নেতা নুর আলিকে হত্যা করে কাবুলে হামলা চালায় পাক সেনা। তবে পাকিস্তানের বোমার আঘাত থেকে নুর আলিকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় বলে জানানো হয় তেহরিক-ই-তালিবানের তরফে।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী....
#WATCH | Delhi | In a meeting with EAM Dr S Jaishankar, Afghan FM Muttaqi says, "In the recent earthquake in Afghanistan, India was the first responder. Afghanistan looks at India as a close friend. Afghanistan wants relations based on mutual respect, trade and people-to-people… pic.twitter.com/Pnc3mlPUPi
— ANI (@ANI) October 10, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 10, 2025 02:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

