Hezbollah Commander Ibrahim Aqil Killed: ইজরায়েলি বিমান হানায় মৃত্যু হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম আকিলের, সত্যতা স্বীকার জঙ্গি গোষ্ঠীর

শুক্রবার লেবাননের রাজধানী বেইরুটে ইজরায়েলি বিমান হামলায় মৃত্যু হল হিজবুল্লাহ গোষ্ঠির একজন শীর্ষ সামরিক কমান্ডারের। লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ-ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে। তাঁরা জানিয়েছে ইজরায়েলের হানায় হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলের মৃত্যু হয়েছে

Hezbollah Commander Ibrahim Aqil Killed: ইজরায়েলি বিমান হানায় মৃত্যু হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম আকিলের, সত্যতা স্বীকার জঙ্গি গোষ্ঠীর
Beirut strike killed Ibrahim Aqil Photo Credit: X@CNN

শুক্রবার লেবাননের রাজধানী বেইরুটে ইজরায়েলি বিমান হামলায় মৃত্যু হল হিজবুল্লাহ গোষ্ঠির একজন শীর্ষ সামরিক কমান্ডারের।  লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ-ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে।  তাঁরা জানিয়েছে ইজরায়েলের হানায় হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলের মৃত্যু হয়েছে। ১৯৮৩ সালে ইউএস মেরিন এবং ফরাসি প্যারাট্রুপার ব্যারাকে বোমা হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন আকিল যার ফলে ৩০০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল।

শুধু আকিল নয় হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকজন সিনিয়র ব্যক্তিত্বও নিহত হয়েছেন। গতকাল লেবাননের কর্মকর্তারা বলেছিলেন লেবাননের দক্ষিণ শহরতলিতে ইরান-সমর্থিত গোষ্ঠীর শক্ত ঘাঁটি ঘনবসতিপূর্ণ দাহেহ এলাকায়  ইজরায়েলি হামলায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ২০-৩০জন আহত হয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 21, 2024 09:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).