Yahya Sinwar: ইজরায়েলের হামলায় খতম ইয়াহিয়া সিনওয়ার, ড্রোন ফুটেজে ধরা দিল হামাস নেতার 'শেষ মুহূর্ত'

বৃহস্পতিবার গাজার একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েল। সেই হামলাতেই মৃত্যু হয়েছে হামাস নেতার।

Yahya Sinwar: ইজরায়েলের হামলায় খতম ইয়াহিয়া সিনওয়ার, ড্রোন ফুটেজে ধরা দিল হামাস নেতার 'শেষ মুহূর্ত'
Hamas Leader Yahya Sinwar's Final Moments (Photo Credits: X)

ইজরায়েল হামালায় নিঃশেষ হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার (Yahya Sinwar)। গাজায় ইজরায়েল সেনার অভিযানে মৃত্যু হয়েছে সিনিওয়ার। গত বছর ৭ অক্টোবরে ইজরায়েলে হামলার নির্দেশ দিয়েছিল এই ইয়াহিয়া সিনওয়ার। হামাস বাহিনীর সেই হামলায় নেতানিয়াহুর দেশে প্রাণ হারিয়েছিল হাজারের বেশি ইজরায়েলি। বিবৃতি প্রকাশ করে ইয়াহিয়া সিনওয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইডিএফ (IDF)। তবে হামাসের বিরুদ্ধে তাঁদের 'মিশন' এখনও শেষ হয়নি বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গাজার (Gaza) একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েল। সেই হামলাতেই মৃত্যু হয়েছে হামাস নেতার। হামলার পরে ওই বিধ্বস্ত ভবনের চারপাশে ড্রোন ওড়ায় ইজরায়েল। ড্রোনের সেই ফুটেজে ধরা পড়েছে ইয়াহিয়ার শেষ কিছু মুহুর্ত। বিধ্বস্ত ভবনের মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে সোফায় বসে রয়েছে ইয়াহিয়া।

ইয়াহিয়ার শেষ কিছু মুহুর্ত...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 18, 2024 12:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).