Haiti Boat Accident: হাইতির উত্তরাঞ্চলে শরণার্থী বোঝাই নৌকায় আগুন, পুড়ে মারা গেল ৪০ জন , উদ্ধার ৪১ জন
রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস-এর সহকারী মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, ৪১ জন শরণার্থীকে উপকূল রক্ষীবাহিনী উদ্ধার করেছে। তাঁরা বর্তমানে আন্তর্জাতিক শরণার্থী সংস্থার শিবিরে রয়েছেন। সেখান থেকে চিকিৎসা পরিষেবা, খাবার, জল, ওষুধপত্র ও মানসিক সহায়তা পাচ্ছেন।
হাইতির উত্তরাঞ্চলে একটি নৌকোয় আগুন ধরে গেলে অন্তত ৪০ জন শরণার্থীর মৃত্যু হয়েছে, আহত আরও অনেকে।৮০জন যাত্রী সমেত নৌকোটি বুধবার হাইতির উত্তরাঞ্চল থেকে ১৫০ মাইল দূরে তুরস্ক ও কাইকোষ দ্বীপ অভিমুখে রওনা দেয়। পথে সেটিতে আগুন ধরে যায়। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস-এর সহকারী মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, ৪১ জন শরণার্থীকে উপকূল রক্ষীবাহিনী উদ্ধার করেছে। তাঁরা বর্তমানে আন্তর্জাতিক শরণার্থী সংস্থার শিবিরে রয়েছেন। সেখান থেকে চিকিৎসা পরিষেবা, খাবার, জল, ওষুধপত্র ও মানসিক সহায়তা পাচ্ছেন। আন্তর্জাতিক শরণার্থী সংস্থা সূত্রে জানা গেছে, ৮৬ হাজারেরও বেশী শরণার্থীকে এবছর প্রতিবেশী দেশ গুলি থেকে হাইতিতে ফিরতে বাধ্য করা হয়েছে।
#: At least 40 migrants dead and several injured after a boat they were travelling on caught fire off northern part of the country.
— All India Radio News (@airnewsalerts) July 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 20, 2024 02:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

