Bangladesh: শেখ হাসিনার ‘গণভবনে’ ভাঙচুর চালাচ্ছে ক্ষুব্ধ জনতা, দেখুন ভিডিও
কয়েক হাজার বিক্ষোভকারী শেখ হাসিনার সরকারি বাসভবন ‘গণভবন’-এ ভাঙচুর চালাচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে বাংলাদেশের জাতীর জনক শেখ মুজিবুর রহমান-এর মূর্তিও।
কলকাতা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Hasina) আজ পদত্যাগ করেছেন। তারপর ঢাকা ত্যাগ করেছেন তিনি। তাঁকে দেশের বাইরে নিরাপদ আশ্রয়ের পাঠানো হয়েছে। সূত্রে খবর তিনি ভারতের আগরতলাতে পৌঁছেছেন, সেখান থেকে দিল্লি পৌঁছনোর কথা রয়েছে। বাংলাদেশে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে (Ganabhaban) বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে, বিক্ষুব্ধ জনতা গণভবনে ভাঙচুর চালাচ্ছে। কয়েক হাজার বিক্ষোভকারী সেখানে জড় হয়েছেন। গণভবনের পাশাপাশি বাংলাদেশের জাতীর জনক শেখ মুজিবুর রহমান-এর মূর্তি ভাঙচুর করেছে আন্দোলনাকীরা।
উন্মত্ত জনতাকে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, 'রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।'
দেখুন ভিডিও
Ganabhaban, the official residence of Bangladesh PM Hasina stormed by protestors pic.twitter.com/aMbp3KIBEn
— Sidhant Sibal (@sidhant) August 5, 2024
দেখুন ভিডিও
Bangladeshi people chilling in the former PM Sheikh Hasina's bedroom after she resigned and fled the country. pic.twitter.com/m97oyMGXj0
— Clash Report (@clashreport) August 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 05, 2024 04:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

