Explosion at Russian Consulate: ফ্রান্সে রুশ দূতাবাসে দুষ্কৃতী হামলা, বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক

দূতাবাসের বাগানে মলটোভ ককটেল (এক ধরণের বিস্ফোরক) ছুঁড়ে মারা হয়। যার জেরে বিস্ফোরণের বিকট শব্দ কানে আসে স্থানীয়দের।

Explosion at Russian Consulate: ফ্রান্সে রুশ দূতাবাসে দুষ্কৃতী হামলা, বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক
Explosion at Russian Consulate (Photo Credits: X)

ফ্রান্সে রুশ দূতাবাসে আচমকা দুষ্কৃতী হামলা। মার্সেইতে রাশিয়ান কনস্যুলেটে দুষ্কৃতী হামলার খবরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। জানা যাচ্ছে, দূতাবাসের বাগানে মলটোভ ককটেল (এক ধরণের বিস্ফোরক) ছুঁড়ে মারা হয়। যার জেরে বিস্ফোরণের বিকট শব্দ কানে আসে স্থানীয়দের। তবে সৌভাগ্যবশত, বিস্ফোরণের ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়েই সেখানে পৌঁছয় দমকল বাহিনী এবং পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে পুলিশ একটি গাড়ি উদ্ধার করেছে। দিন কয়েক আগেই ওই গাড়িটি চুরি গিয়েছিল। চুরি যাওয়া ওই গাড়িতে চেপেই দুষ্কৃতীরা বিস্ফোরক নিয়ে এসেছিল বলেই অনুমান করছে পুলিশ। ফ্রান্সে রুশ দূতাবাসে দুষ্কৃতী হামলার তদন্ত শুরু করেছে তদন্তকারী দল।

ফ্রান্সে রুশ দূতাবাসে দুষ্কৃতী হামলা:

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 24, 2025 05:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).