Ecuador : ইকুয়েডরের প্রেসিডেন্ট পদপ্রার্থীর ওপর হামলা, মাথায় গুলি লেগে মৃত ফার্নান্দো ভিল্লাভিনসিওর

৫৯ বছর বয়সী ফার্নান্দো ভিল্লাভিনসিও ২০ অগাস্ট হতে চলা প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহন করেছিলেন

Ecuador : ইকুয়েডরের প্রেসিডেন্ট পদপ্রার্থীর ওপর হামলা, মাথায় গুলি লেগে মৃত ফার্নান্দো ভিল্লাভিনসিওর
Photo Credit Facebook

প্রেসিডেন্ট পদপ্রার্থী ইকুয়েডরের  ফার্নান্দো ভিল্লাভিনসিও গুলি করে খুন।বুধবার ইকুয়েডরের কুইটোতে একটি ক্যাম্পেন সেরে ফেরার পথে মাথায় গুলি লাগে তাঁর। ইকুয়েডরে হওয়া প্রেসিডেন্ট নির্বাচনের আট প্রেসিডেন্ট পদপ্রার্থীর অন্যতম ছিলেন তিনি।

একটি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে গাড়ির মধ্যে নিরাপত্তারক্ষীরা তাঁকে ঢুকিয়ে দেওয়ার পরপরই গুলিবৃষ্টি শুরু হয়। মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান ফার্নান্দো ভিল্লাভিনসিও।বর্তমান প্রেসিডেন্ট গুইলারমো লাসো তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন।

ফার্নান্দো ভিল্লাভিনসিও, ৫৯ বছর বয়সী একজন সাংবাদিক ছিলেন। অগাস্টের ২০ তারিখে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহন করেছিলেন তিনি।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 10, 2023 07:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).