Earthquake In Taiwan: তাইওয়ানের পাশে প্রধানমন্ত্রী মোদী, কৃতজ্ঞতা জানালেন বিদায়ী রাষ্ট্রপতি সাই-ইং-ওয়েন (দেখুন পোস্ট)

নির্বাচিত রাষ্ট্রপতি লাই-চিং-তে’ও, প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে জানিয়েছেন, তাঁর সমর্থন তাইওয়ানবাসীকে শক্তি জোগাবে। এর আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাইওয়ানের এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেন।

Earthquake In Taiwan: তাইওয়ানের পাশে প্রধানমন্ত্রী মোদী, কৃতজ্ঞতা জানালেন বিদায়ী রাষ্ট্রপতি সাই-ইং-ওয়েন (দেখুন পোস্ট)
Modi On Taiwan, Tsai Ing-wen greeted Photo Credit: Twitter@airnews_kolkata

ভূমিকম্পে বিপর্যস্ত তাইওয়ানের বিপদের সময় পাশে থাকার জন্য সেদেশের বিদায়ী রাষ্ট্রপতি সাই-ইং-ওয়েন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি বলেন, শ্রী মোদীর সহানুভূতির বার্তা, তাইওয়ানের মানুষের কাছে এক বিশেষ আবেগ বহণ করে। দ্রুত এই বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে দেশ।

নির্বাচিত রাষ্ট্রপতি লাই-চিং-তে’ও, প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে জানিয়েছেন, তাঁর সমর্থন তাইওয়ানবাসীকে শক্তি জোগাবে। এর আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাইওয়ানের এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেন।সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিপদের সময় সেদেশের পাশে থাকার বার্তা দেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 04, 2024 01:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).