Earthquake In Taiwan: তাইপেই-তে ৭.২ মাত্রার তীব্র ভূমিকম্পে তাসের ঘরের মত ভাঙ্গল বাড়ি, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা (দেখুন ভিডিও)
তাইওয়ানের ভূমিকম্পে এখনও অবধি ১ জনের মৃত্যু ও ৫০ জনের আহত হওয়ার খবর মিলেছে।তাইওয়ান প্রশাসনের তরফে আশঙ্কা করা হচ্ছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পে।
ভয়াবহ ভূমিকম্পে (Earthquake In Taiwan) কেঁপে উঠল তাইওয়ানের রাজধানী তাইপেই। তাইওয়ান প্রশাসন সূত্রে খবর, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। তবে মার্কিন জিওলজিক্যাল সার্ভের দাবি, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫। ভূমিকম্পের পরই দক্ষিণ জাপান, ফিলিপিন্সে সুনামির (Tsunami) সতর্কতা জারি করা হয়েছে।জাপানের আবহাওয়া দফতরের মতে ৩ মিটার পর্যন্ত সুনামির ঢেউ জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলের বিশাল এলাকায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলি খালি করতে শুরু করেছে প্রশাসন।
তাইওয়ানের ভূমিকম্পে এখনও অবধি ১ জনের মৃত্যু ও ৫০ জনের আহত হওয়ার খবর মিলেছে।তাইওয়ান প্রশাসনের তরফে আশঙ্কা করা হচ্ছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পে। ইতিমধ্যেই বহু বাড়িঘর ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।তাইওয়ানের হুয়ালিয়েন সহ বিভিন্ন শহরে তাসের ঘরের মত ভেঙে পড়েছে বাড়ি। দেখুন সেই ভিডিও-
#WATCH | A very shallow earthquake with a preliminary magnitude of 7.5 struck in the ocean near Taiwan. Japan has issued an evacuation advisory for the coastal areas of the southern prefecture of Okinawa after the earthquake triggered a tsunami warning. Tsunami waves of up to 3… pic.twitter.com/2Q1gd0lBaD
— ANI (@ANI) April 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 03, 2024 09:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

