Earthquake: প্রবল মাত্রার কম্পনের পর ৬৪৬বার আফটারশক, দেখুন কীভাবে দুলল বাড়িঘর

Earthquake: প্রবল মাত্রার কম্পনের পর ৬৪৬বার আফটারশক, দেখুন কীভাবে দুলল বাড়িঘর
Tibet Earthquake (Photo Credit: X)

বুধবার প্রচণ্ড ভূমিকম্পের (Earthquake) পর একাধিক আফটারশক (Aftershocks) হয়। রিপোর্টে প্রকাশ, বুধবারের ভয়াবহ কম্পনের পর ৬৪৬টি আফটারশক হয়েছে। ৬৪৬বার যেভাবে নেপাল (Nepal) এবং তিব্বত (Tibet) কেঁপে ওঠে, তার মধ্যে একটি আফটারশক ধরা পড়ে ৪.৪ মাত্রার। যা দীর্ঘ ১৮ কিলোমিটার পর্যস্ত বিস্তৃত ছিল। বুধবারের ৭.১ মাত্রার প্রবল কম্পনে এখনও পর্যন্ত ১২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে আহত প্রায় ২০০-র কাছাকাছি।  নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ ভয়াল রূপ নিলে, সেখানে উদ্ধার কাজ শুরু করেছে রেড ক্রস। আন্তর্জাতিক সংস্থার তরফে ইতিমধ্য়েই উপদ্রুত এবাকার মানুষকে খাবার এবং চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: Pakistan On Tibet Earthquake: ভূমিকম্পে ছারখার তিব্বত, চিনের পাশে দাঁড়াতে গিয়ে নিজেদের 'হাস্যকর' করে তুলল পাকিস্তান

দেখুন কীভবে দুলছে বাড়িঘর ৭.১ মাত্রার কম্পনে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 08, 2025 08:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).