Shubhanshu Shukla: আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়েছে শুভাংশুদের মহাকাশযান, ড্রাগনের ২২ ঘণ্টার যাত্রা শুরু, দেখুন
মহাকাশকেন্দ্র থেকে পৃথিবীতে পৌঁছতে ড্রাগনের সময় লাগবে আনুমানিক ২২ ঘণ্টা। সব কিছু ঠিক ঠাক থাকলে মঙ্গলবার, ১৫ জুলাই ভারতীয় সময় দুপুর ৩টে নাগাদ আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূলে অবতারণ করবেন শুভাংশুদের মহাকাশযান।
টানা ১৮ দিন মহাকাশে কাটিয়ে এবার পৃথিবীর পথে শুভাংশু শুক্ল (Shubhanshu Shukla) এবং তাঁর সঙ্গীরা। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে স্পেসএক্সের 'ড্রাগন'। সোমবার, ১৪ জুলাই ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪টে ৪৫ মিনিটে আইএসএস (International Space Station) থেকে বিচ্ছিন্ন হয়েছে শুভাংশুদের মহাকাশযান। মহাকাশকেন্দ্র থেকে পৃথিবীতে পৌঁছতে ড্রাগনের সময় লাগবে আনুমানিক ২২ ঘণ্টা। সব কিছু ঠিক ঠাক থাকলে মঙ্গলবার, ১৫ জুলাই ভারতীয় সময় দুপুর ৩টে নাগাদ আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূলে অবতারণ করবেন শুভাংশুদের মহাকাশযান। তাঁদের নির্বিঘ্নে পৃথিবীতে ফেরানোর চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়েছে শুভাংশুদের মহাকাশযান
🔴 LIVE NOW: Watch a Dragon departing the International @Space_Station with @astro_slawosz and the #Ax4 crew. 🐉🛰️👨🚀🇵🇱
This is what it looked like from @Astro_Andreas's POV when he recorded @astro_marcus's undocking in 2024. pic.twitter.com/khvlhxXFOp
— Human Spaceflight (@esaspaceflight) July 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 14, 2025 07:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

