Donald Trump's Reaction On Ceasefire Violation: ট্রাম্পকে 'কাঁচকলা' দেখাল ইরান-ইজরায়েল, বিরক্তি প্রকাশ করে দুই দেশের বিরুদ্ধে অপশব্দ ব্যবহার করেই ফেললেন মার্কিন প্রেসিডেন্ট, ভাইরাল ভিডিয়ো
যুদ্ধ বিরতি ঘোষণার (Israel-Iran Ceasefire) পর ফের ইরান মিসাইল (Missile) ছুঁড়তে শুরু করে ইজরায়েলের (Israel) দিকে। যার জেরে ইজরায়েলও পালটা হামলার নির্দেশ দেয়। ফলে ট্রাম্প (Donald Trump) যে যুদ্ধ বিরতির কথা ঘোষণা করেন, তা কয়েক ঘণ্টার মধ্যে লঙ্ঘন করে পশ্চিম এশিয়ার এই দুই দেশ। যার জেরে কার্যত ক্ষেপে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ইরান এবং ইজরায়েল যখন ফের সম্মুখ সমরে, তখন ট্রাম্পকে চরম বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুই দেশ অনেকদিন ধরে লড়াই করছে। এরপরই ওই দুই দেশে কী করছে, তা নিজেরাই জানে না। এমন মন্তব্য করতে গিয়ে অপশব্দও প্রয়োগ করে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের সামনেই ট্রাম্পকে অপশব্দ ব্যবহার করতে শোনা যায়।
শুনুন কী বললেন ডোনাল্ড ট্রাম্প...
President Trump on Israel and Iran: "We basically have two countries that have been fighting so long and so hard that they don’t know what the fuck they’re doing." pic.twitter.com/xrztmebALZ
— CSPAN (@cspan) June 24, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

