Donald Trump: গুলি হামলার আতঙ্ক কাটিয়ে নিউ জার্সি পৌঁছলেন আহত ট্রাম্প, বিমানবন্দরের ভিডিয়ো শেয়ার করে কী বার্তা দিলেন ডোনাল্ড ঘনিষ্ঠ

পেনসিলভেনিয়ার জনসভায় আততায়ীর গুলিতে ডান কান চোট পেয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট। রক্তক্ষরণ হয়েছে। জনসভায় প্রেসিডেন্ট পদপ্রার্থীর উপর হামলার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।

Donald Trump: গুলি হামলার আতঙ্ক কাটিয়ে নিউ জার্সি পৌঁছলেন আহত ট্রাম্প, বিমানবন্দরের ভিডিয়ো শেয়ার করে কী বার্তা দিলেন ডোনাল্ড ঘনিষ্ঠ
Donald Trump Arrived in New Jersey (Photo Credits: X)

শনিবার পেনসিলভেনিয়ার জনসভায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উপর বন্দুকবাজের হামলার ঘটনার পর নিউ জার্সি (New Jersey) ফিরলেন তিনি। হামলার আতঙ্ক কাটিয়ে নিরাপত্তা বেষ্টনীর মাঝে বিমান থেকে নামতে দেখা গিয়েছে রিপাবলিকান পদপ্রার্থীকে। বিমানবন্দরের সেই ভিডিয়ো শেয়ার করে ট্রাম্পের ডেপুটি ডিরেক্টর অব কমিউনিকেশনস মার্গো মার্টিন লেখেন, 'শক্তিশালী এবং স্থিতিস্থাপক। তিনি কখনই আমেরিকার জন্যে নিজের লড়াই বন্ধ করবেন না'। পেনসিলভেনিয়ার জনসভায় আততায়ীর গুলিতে ডান কান চোট পেয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট। রক্তক্ষরণ হয়েছে। জনসভায় প্রেসিডেন্ট পদপ্রার্থীর উপর হামলার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস স্নাইপারদের গুলিতে ঘটনাস্থলেই মারা গিয়েছে হামলাকারী।

আরও পড়ুনঃ রিপাবলিকান পার্টির সমর্থকের গুলিতেই আহত ডোনাল্ড ট্রাম্প, FBI-এর হাতে এল বড় তথ্য

দেখুন...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 14, 2024 01:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).