US Shocker: বিমানের মধ্য থেকে উদ্ধার মৃতদেহ
কীভাবে ওখানে মৃতদেহটি এল, এর পিছনে আর কী কী রহস্য লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
নয়াদিল্লিঃ সম্প্রতি ইউনাইটেড এয়ারলাইন্সের(United Airlines) একটি বিমানে (Flight)ঘটে গেল রহস্যজনক ঘটনা। বিমানে 'হুইল ওয়েল'-এর মধ্য থেকে উদ্ধার একটি মৃতদেহ। জানা গিয়েছে, শিকাগো থেকে হাওয়াইয়ের কাহুলুই বিমানবন্দরে আসা বিমানে 'হুইল ওয়েল'টি বাইরে থেকে কিছুতেই খোলা যাচ্ছিল না। অনেক চেষ্টা করেও সেটি না খুলতে পারায় সন্দেহ বাড়ে। এরপর তা খোলার জন্য যন্ত্রপাতির সাহায্য নেওয়া হয়। খুলে যায় 'হুইল ওয়েল।' এরপরই সেখান থেকে উদ্ধার হয় মৃতদেহটি। গোটা ঘটনায় আতঙ্ক ছড়ায় বিমানে। কীভাবে ওখানে মৃতদেহটি এল, এর পিছনে আর কী কী রহস্য লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহটি সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
বিমানের মধ্য থেকে উদ্ধার মৃতদেহ
US Shocker: Dead Body Found in Wheel Well of United Airlines Aircraft After Flight’s Landing in Hawaii’s Kahului Airport https://t.co/0AW09SmCEL#US #Hawaii #UnitedAirlines
— LatestLY (@latestly) December 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 26, 2024 08:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

