BLA Hijack Pakistani Train Video: জঙ্গিদের আঁতুড়ঘরেই পালটা হানা, পাকিস্তানি ট্রেন 'হাইজ্যাক' করল বালোচ লিবারেশন আর্মি, পণবন্দি ১০০
এবার গোটা একটি ট্রেন হাইজ্যাক করল বালোচ লিবারেশন আর্মি (Baloch Liberation Army)। যে ঘটনায় গোটা পাকিস্তান (Pakistan) জুড়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। জাফ্ফর এক্সপ্রেস নামে এক যাত্রীবাহি ট্রেনকে পাকিস্তানের বালোচিস্তানের (Balochistan) দক্ষিণ-পশ্চিম প্রদেশ থেকে পাকড়াও করে বালোচ লিবারেশন আর্মি। বালোচ লিবারেশন আর্মিকে বাধা দিতে গিয়ে পাকিস্তানের বেশ কয়েকজন সেনা জওয়ান নিহত হন বলে খবর। যে সংখ্যাটা এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে ৬-এ। অর্থাৎ পরপর ৬ পাক সেনা জওয়ানকে হত্যা করে, জাফ্ফর এক্সপ্রেসকে হাইজ্যাক করে বালোচ লিবারেশন আর্মি। সেই সঙ্গে ওই ট্রেনের ১০০ জন যাত্রীকে পণবন্দি করা হয় বলে খবর।
বালোচ লিবারেশন আর্মির কবজায় জাফ্ফর এক্সপ্রেস....
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

