Bomb Threat On Air India flight: তাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার উড়ানে বোমাতঙ্ক, নিরাপদে যাত্রীরা

Bomb Threat On Air India flight: তাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার উড়ানে বোমাতঙ্ক, নিরাপদে যাত্রীরা
Bomb Threat In Air India (Photo Credit: X@JournoPranay)

তাইল্যান্ডের ফুকেট থেকে ১৫৬ জন যাত্রীকে নিয়ে শুক্রবার স্থানীয় সময় সকালে দিল্লির পথে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু মাটি ছাড়ার পরেই বিমানে বোমা রাখার হুমকি আসে। ঝুঁকি নেননি উড়ান কর্তৃপক্ষ। বিমানটির চালক আন্দামান সাগরের উপর চক্কর কেটে ফের ফুকেটেই ফিরে আসে। জরুরি অবতরণের পরে যাত্রীদের নিরাপদে নামানো হয়। তবে ওই হুমকি ভুয়ো বলে জানা যাচ্ছে সংস্থা সূত্রে।

এয়ার ইন্ডিয়ার উড়ানে বোমাতঙ্ক

 দিল্লিগামী উড়ানে জরুরী অবতরণ করল ফুকেট বিমানবন্দরে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 13, 2025 01:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).