Bangladesh Plane Crash: বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ভারতসহ বিদেশি মেডিক্যাল টিমকে ধন্যবাদ বাংলাদেশের প্রধান উপদেষ্টার

'এই টিমগুলো কেবল তাঁদের দক্ষতা নিয়ে আসেনি, বরং তাদের হৃদয়ও নিয়ে এসেছে।’

Bangladesh Plane Crash: বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ভারতসহ বিদেশি মেডিক্যাল টিমকে ধন্যবাদ বাংলাদেশের প্রধান উপদেষ্টার
Muhammad Yunus (Photo Credit: X)

নয়াদিল্লি: বাংলাদেশের (Bangladesh) প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস বিমান দুর্ঘটনায় (Plane Crash) আহতদের চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর এবং চিন থেকে আগত মেডিক্যাল টিমকে ধন্যবাদ জানিয়েছেন। রবিবার ঢাকার স্টেট গেস্ট হাউস জমুনায় ২১ জন চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎতের সময় তিনি তাঁদের দ্রুত সাড়া ও চিকিৎসায় সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই মেডিক্যাল টিমগুলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ঢাকায় রয়েছে। ইউনূস তাঁদের নিষ্ঠার প্রশংসা করে বলেন, ‘এই টিমগুলো কেবল তাঁদের দক্ষতা নিয়ে আসেনি, বরং তাদের হৃদয়ও নিয়ে এসেছে।’ আরও পড়ুন: Flight Catches Fire:ফের বিমান বিভ্রাট! টেক অফের সময় উড়ানে আগুন, আতঙ্কে ঝাঁপ যাত্রীদের

ভারতসহ বিদেশি মেডিক্যাল টিমকে ধন্যবাদ বাংলাদেশের প্রধান উপদেষ্টার

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).