Afghanistan Earthquake: আফগানিস্তানে আবার ভূমিকম্প, রবিবারের শক্তিশালী কম্পনের রেশ কাটতে না কাটতে ফের থরথর করে দুলে উঠল এই দেশ

Afghanistan Earthquake: আফগানিস্তানে আবার ভূমিকম্প, রবিবারের শক্তিশালী কম্পনের রেশ কাটতে না কাটতে ফের থরথর করে দুলে উঠল এই দেশ
Devastating Situation Of Afghanistan (Photo Credit: X)

ফের নতুন করে কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan Earthquake)। মঙ্গলবার বিকেল ৫.৫৯ মিনিটে ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে ওঠে এই দেশ। রবিবার মাঝ রাতে যে ৬.৩ মাত্রার কম্পনে আফগানিস্তান কেঁপে ওঠে, তার রেশ কাটতে না কাটতে ফের নতুন করে কম্পন দেখা দেয় এই দেশে। মঙ্গলবারের কম্পনের জেরে কোথায় কোন ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যয়ানি। তবে মানুষ প্রচণ্ড আতঙ্কে কেঁপে উঠতে শুরু করেছেন।

রবিবার মাঝ রাতে আফগানিস্তানে যে ভূমিকম্প হয়, তার জেরে এখনও পর্যন্ত ১৪০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত ৩ হাজারের বেশি। নানগরহর এবং কুনার প্রদেশ কার্যত তছনছ হয়ে গিয়েছে শক্তিশালী কম্পনের জেরে।

ফলে আফগানিস্তানের ওই দুই প্রদেশে ৫,৪০০ বাড়ি ভেঙে পড়েছে। আর ওই ভেঙে পড়া বাড়ি, ঘরের নীচে চাপা পড়ে রয়েছেন বহু মানুষ এখনও পর্যন্ত। এমনই মনে করা হচ্ছে প্রশাসনের তরফে।

আরও পড়ুন: Afghanistan Earthquake News: আফগানিস্তানে ভেঙে পড়েছে প্রায় ৬ হাজার বাড়ি, ঘরে চাপা পড়ে মৃত্যু বেশিরভাগের, নিহতের সংখ্যা ১৪০০ পার করল, চাল, ডাল পাঠাচ্ছে ভারত

দেখুুন নতুন করে আবার কেঁপে উঠল আফগানিস্তান...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 02, 2025 06:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).