UK Shocker: ডাস্টবিন রাখা নিয়ে বচসা, প্রতিবেশীকে খুন করল দুই যুবক
মার্টিন কার্টি এবং মার্ক সথকটের বাড়ির সামনে ডাস্টবিন রেখেছিলেন ফ্যাঙ্কলিন। এই নিয়ে তাঁর সঙ্গে বচসা বাঁধে দুই প্রতিবেশীর।
নয়াদিল্লিঃ ডাস্টবিন(Dustbin) রাখা নিয়ে ঝামেলার সূত্রপাত। বচসা চরমে পৌঁছলে ৬৮ বছরের প্রতিবেশীকে খুন করল দুই যুবক। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের(England) সোমার্সটে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ফ্রাঙ্কলিন ইনগ্রাম। বয়স ৬৮। প্রতিবেশী মার্টিন কার্টি এবং মার্ক সথকটের বাড়ির সামনে ডাস্টবিন রেখেছিলেন ফ্যাঙ্কলিন। এই নিয়ে তাঁর সঙ্গে বচসা বাঁধে দুই প্রতিবেশীর। এরপরই তাঁকে খুন করে দুই প্রতিবেশী। পরে পুলিশকে তারাই জানায় ফ্র্যাঙ্কলিনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে ফ্র্যাঙ্কলিনকে খুন করে তারা। খুনের দায়ে দুই প্রতিবেশী মার্টিন কার্টি এবং মার্ক সথকটকে গ্রেফতার করেছে পুলিশ।
ডাস্টবিন রাখা নিয়ে বচসা, প্রতিবেশীকে খুন করল দুই যুবক
UK Shocker: 2 Men Kill Their Neighbour With Hammer After Argument Over Dustbin in Somerset, Arrestedhttps://t.co/i8iTho8KRf#UK #England #Somerset #Murder
— LatestLY (@latestly) December 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 24, 2024 01:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

