West Bengal Weather Update: সকাল থেকেই কালো মেঘে মুখ ঢেকেছে শহর, দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টির দাপট

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে গতকালই সান্ধ্যকালীন সতর্কতায় বলা হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণ বা উত্তরের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি চলবে৷ ইতিমধ্যে একাধিক জলাধার থেকে জল ছাড়ায় আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে৷

West Bengal Weather Update: সকাল থেকেই কালো মেঘে মুখ ঢেকেছে শহর, দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টির দাপট
Rain in Kolkata Photo Credit: Twitter@ANI and pixabay

মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির দাপট দেখেছে দক্ষিণবঙ্গ৷ এমনকি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে৷ বুধবারও সেই ছবি পালটানোর কোন আশা দেখালো না হাওয়া অফিস। জানা গেছে দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির দাপট চলবে৷  আজ সকাল থেকেই মুখ ভার আকাশের। আগামী ২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতায়। কলকাতার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও।আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে গতকালই সান্ধ্যকালীন সতর্কতায় বলা হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণ বা উত্তরের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি চলবে৷ ইতিমধ্যে একাধিক জলাধার থেকে জল ছাড়ায় আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে৷

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 04, 2023 08:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).