West Bengal Teachers Scam: অয়ন শীলের বাড়ি ইডি হানার ১২ ঘণ্টা আগেই ফোনে সর্তকবার্তা পাঠিয়েছিলেন রহস্যময়ী!

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রোমোটার অয়ন শীলের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মিলছে বিস্ফোরক সব তথ্য।

West Bengal Teachers Scam: অয়ন শীলের বাড়ি ইডি হানার ১২ ঘণ্টা আগেই ফোনে সর্তকবার্তা পাঠিয়েছিলেন রহস্যময়ী!
Ayan Seal. (Photo Credits: ANI/Twitter)

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রোমোটার অয়ন শীলের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মিলছে বিস্ফোরক সব তথ্য। ইডি কর্তাদের দাবি, অয়ন শীলের হোয়াটসঅ্যাপ থেকে মিলছে নিয়োগ দুর্নীতির একের পর এক বড় সূত্র।

শোনা যাচ্ছে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু মুখোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলের কাছে ইডি হানার ১২ ঘণ্টা আগে ফোনে এমন বার্তা এসেছিল, যাতে লেখা ছিল তোমার বাড়িতে ইডি হানা দিতে পারে পালিয়ে যাও। এক রহস্যময়ীর থেকে এই এসএমএস এসেছিল বলে ইডি সূত্রে খবর। এদিকে, টানা ৩৭ ঘণ্টা ধরে তল্লাশির পর অয়ন শীলের থেকে ৫০ কোটি টাকার লেনদেনের সূত্র বের হয়েছে বলে দাবি। আরও পড়ুন- বাংলায় বিশ্ববিদ্যালয়গুলিতে ভিসি নিয়োগ অবৈধ দাবি করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি সুকান্ত মজুমদারকে

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 21, 2023 01:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).