West Bengal Teachers Recruitment Case: মমতা মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

বেআইনিভাবে শিক্ষক নিয়োগ বা এসসিসি মামলায় মমতা বন্দ্য়োপাধ্যায়ের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

West Bengal Teachers Recruitment Case: মমতা মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
Supreme Court (Photo Credit: Wikimedia Commons)

বেআইনিভাবে শিক্ষক নিয়োগ বা এসসিসি মামলায় মমতা বন্দ্য়োপাধ্যায়ের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, মমতা মন্ত্রিসভার বিরুদ্ধে এসসসি মামলায় তদন্ত করতে পারবে সিবিআই। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। এদিন, মমতা সরকারকে সাময়িক স্বস্তি দিয়ে এই মামলায় স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত। এবার এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার।

রাজ্যের আইনজীবীর বক্তব্য ছিল, এখন নির্বাচন চলায় মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত হলে জটিলতা হতে পারে। এরপর হাইকোর্টের রায়ের ওপর অন্তবর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের অভিযোগ, বেআইনি নিয়োগ হচ্ছে জেনেও বাড়তি পদ তৈরিতে অনুমোদন দিয়ে অন্যায় করে মমতার মন্ত্রিসভা। সুপার নিউমেরিক পোস্ট তৈরির অভিযোগের তদন্ত করতে চেয়ে এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই।

দেখুন খবরটি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 29, 2024 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).