West Bengal Coal Scam Case: কয়লা পাচার মামলায় ফের কোমর বেঁধে মাঠে সিবিআই, সকাল থেকে শুরু তল্লাশি অভিযান
যাদের বাড়ি কিংবা অফিসে হানা দিচ্ছে সিবিআই তাঁরা প্রত্যেকেই কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ হিসাবে চিহ্নিত।
রাজ্যে কয়লা পাচার মামলায় (West Bengal Coal Scam Case) ফের নতুন করে সক্রিয় হল সিবিআই (CBI)। আজ বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। সিবিআই সূত্রে খবর, কলকাতা সহ রাজ্যের ১০টি স্থানে তল্লাশি চালানো হচ্ছে। একাধিক দলে বিভক্ত হয়ে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই আধিকারিকরা। আরও জানা যাচ্ছে, যাদের বাড়ি কিংবা অফিসে হানা দিচ্ছে সিবিআই তাঁরা প্রত্যেকেই কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ হিসাবে চিহ্নিত।
কয়লা পাচার মামলায় ফের সরব CBI...
In the ongoing investigation into an alleged coal scam case in West Bengal, the CBI is conducting searches at 10 locations in the state including Kolkata.
— ANI (@ANI) December 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 14, 2023 02:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

