তামিলনাড়ুর বিদ্যুত ও শুল্ক মন্ত্রী ভি সেন্থিল বালাজির অফিসে হানা দেয় ইডি। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বালাজির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্তে নেমেছে ইডি। চেন্নাইয়ে মন্ত্রী বালাজির বাড়িতেও হানা দেয় ইডি। অর্থের বিনিময়ে চাকরি দেওয়া কাণ্ডে বালাজির বিরুদ্ধে ইডি তদন্তের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

তামিলনাড়ুর মন্ত্রীর অফিস ও বাড়িতে ইডি হানা নিয়ে কেন্দ্র সরকারকে তোপ দেগে নিন্দা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেছে বেছে শুধু অবিজেপি রাজ্যের সরকারকে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করার অভিযোগ আনলেন মমতা। এসব বিজেপি করছে মানুষের দৃষ্টি ঘোরাতে। অভিযোগ মমতার।

দেখুন মমতার টুইট

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)