West Bengal: মুক্তারাম বাবু স্ট্রিটে পুরনো বাড়ি সংস্কারের সময়ে অঘটন, একাংশ ভেঙে আহত এক শ্রমিক
স্থানীয় সূত্রে খবর, বেশ পুরনো ছয় তলা বিশিষ্ট ওই বাড়িটি সংস্কারের কাজ চলছিল। রবিবার দুপুরে কাজ চলাকালীনই ভেঙে পড়ে বাড়ির একাংশ। আহত হন একজন শ্রমিক।
শহর কলকাতার বুকে ফের ভেঙে পড়ল বাড়ি। রবিবার জোড়াসাঁকো এলাকায় মুক্তারাম বাবু স্ট্রিটে একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে রাস্তার উপর। ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে আহন হন একজন। স্থানীয় সূত্রে খবর, বেশ পুরনো ছয় তলা বিশিষ্ট ওই বাড়িটি সংস্কারের কাজ চলছিল। রবিবার দুপুরে কাজ চলাকালীনই ভেঙে পড়ে বাড়ির একাংশ। আহত হন একজন শ্রমিক। তাঁকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বাড়ির একাংশ ভেঙে রাস্তার উপরে পড়ায় যান চলাচলে সমস্যা হয়। অসুবিধায় পড়েন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আসে দমকল বাহিনী। ভগ্নস্তূপ সরিয়ে রাস্তা পরিষ্কার করেন দমকল কর্মীরা।
পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ল রাস্তার উপরঃ
#WATCH | West Bengal | A part of a house collapsed at Muktaram Babu Street, Kolkata. One person was injured and was taken to hospital. Police at the spot. The incident took place during the afternoon hours. More details awaited. pic.twitter.com/E9scJAOLjD
— ANI (@ANI) March 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 16, 2025 06:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

