WB Panchayat Elections 2023: কমিশনের দাবি মেনে আরও ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে শাহ-র মন্ত্রক

সুষ্ঠভাবে পঞ্চায়েত নির্বাচন করাতে রাজ্যে আসছে আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী শনিবার রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন।

WB Panchayat Elections 2023: কমিশনের দাবি মেনে আরও ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে শাহ-র মন্ত্রক
Central Forces at Panchayat ElectionPhoto Credit: Twitter@OneindiaBengali

সুষ্ঠভাবে পঞ্চায়েত নির্বাচন করাতে রাজ্যে আসছে আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী শনিবার রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন। তার পাঁচ দিন আগে কলকাতা হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন জানাল আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। এর আগে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যে এখনও পর্যন্ত মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করা হয়েছে।

রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে প্রায় ৭৪ হাজার আসনে ৬১ হাজারেরও বেশী বুথে ভোটগ্রহণ হবে। ১১টি জেলায় থাকছে সিআরপিএফ, ৬টি জেলায় সিআইএসএফ ও ৯টি জেলায় থাকছে বিএসএফ।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 03, 2023 07:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).